দ্বিতীয় দফা ভোটের পর লক্ষ্য এখন তৃতীয় দফার। গত কয়েকদিন ধরে তৃতীয় দফার নির্বাচনকে মাথায় রেখে প্রতিনিয়ত জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি ভোট প্রচারে জনসভা করলেন মুর্শিদাবাদে। সেখানেই মানুষের কাছে ভোটের আবেদন করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিশানা করে কেন্দ্রীয় সরকারকে না করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে প্রচারে জনসভা করেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত জঙ্গিপুরের খড়গ্রামে। ঘাসফুল শিবিরের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে প্রচার করতে এসে মানুষের কাছে ভোট দেওয়ার জন্য আবেদন করেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন তৃণমূলকে বলার আগে আয়নায় মুখ দেখতে। পাশাপাশি তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ১০০ দিনের টাকা চুরি করেছে রাজ্য সরকার তার প্রমাণ দেখাতে বলে।
পাশাপাশি এসএসসি মামলায় প্রায় ২৬ হাজারের চাকরি যাওয়ার প্রসঙ্গ তুলে তুলোধোনা করেন কেন্দ্রীয় সরকারকে। এমনকি তিনি দাবি করেন কেন্দ্রীয় শাসক দল নাকি সাধারণ মানুষের চাকর খেয়ে উল্লাস করছে। এছাড়াও নাম না করে বিজেপির বিরোধী দলনেতাকে গাদ্দার বলে সম্বোধন করেন তৃণমূলের দলনেত্রী। পাশাপাশি শুভেন্দু অধিকারী নিজের কালো টাকা বাঁচাতে বিজেপিতে যোগদান করেছে বলে জোর গলায় দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।







