নিজস্ব সংবাদদাতা: তৃতীয় বছরের বাৎসরিক অনুষ্ঠিত হলো বহরমপুর রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে। এদিন বৃক্ষরোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয় এবং পরবর্তীতে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রদীপ ভট্টাচার্য প্রদীপ প্রজননের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। নৃত্,গান, আবৃত্তি ও নাটক এবং বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান হয়।
সংস্থার সম্পাদিকা দোয়েল দে জানান কোভিড মহামারী সময়ের আমাদের পথচলা শুরু বিভিন্ন ধরনের সেবামূলক কাজ এবং বলিষ্ঠ নাগরিকদের ও শিশু শ্রমিকদের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। সেবামূলক কর্মের মাধ্যমেই আমাদের তিন বছরের পথ চলা, আগামী দিনে আমরা এভাবেই এগিয়ে যাব,থাকবো মানুষের পাশে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কুহেলিকা মুখার্জি, ডাক্তার চন্দ্রানী সেনগুপ্ত, ডাক্তার আর এস প্রসাদ রবি ও বিশিষ্ট বাচিক শিল্পী সোমা রায় ভট্ট।







