জেলা

নেই পরিষেবা, তবুও এসেছিলেন ওরা!

কেন্দ্রীয় সরকারের মাতৃকালিন পরিষেবার সুবিধা নিতে, আজ সকাল চারটের আগের থেকেই শিলিগুড়ি জেলা হাসপাতালে ভীড় জমিয়েছিলেন সন্তানসম্ভবা বাবা মায়েরা। বিশেষ ভাবে তৈরী হয়েও এসেছিলেন তারা। কিন্তুু ভোর চারটের থেকে এসে এই গরমে দাড়িয়েও পরিষেবা পেলেন না তারা।

কারন কি? যারা এই পরিষেবা দেবার জন্য কাজে নিযুক্ত তারাই আসেননি। আর নেই কোন ধরনের পরিকাঠামো। তারা যে দাড়িয়ে আছেন মাথার উপরে ঠিকমত পাখাই ঘুরছে না। জিঞ্জাসা করা হল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এক অস্থায়ী কর্মীকে তিনি জানালেন আমাদের কাছে এই পরিষেবা দেবার নির্দেশ এসেছে ঠিকই কিন্তুু এই নির্দেশকে বাস্তবায়িত করতে গেলে যে যে জিনিসের প্রয়োজন সেটাই তো আমাদের কাছে নেই। না আসলে আমরা কি করতে পারি।

ভোর চারটে থেকে দাড়িয়ে থেকে হতাশ হয়ে ফিরে যাওয়া এক সন্তানসম্ভবা মায়ের উত্তর আর্থিক সঙ্গতি ঠিক হলে কি মাঝরাতে আসতাম এখানে, জানি সুবিধা পাওয়া যাবে সেই কারনেই আসা।

কবে থেকে পাওয়া যাবে এই সূযোগ, হাসপাতালের হেড নার্স জানালেন আমাদের কাছে এই প্রকল্প নিয়ে এখনো পযর্ন্ত স্পষ্ট নির্দেশ আসেনি। তবে খুব শিগগিরই এই পরিষেবার সুবিধা পাবে সন্তানসম্ভবা মায়েরা। তবে যারা আজকে এসেছিলেন তাদের সাথে আসা স্বামীরাও বিরক্ত, তারা জানালেন বাড়ি থেকে তিনটের সময় বের হয়েছি। তারপরেও যদি কাজ না হয় তবে কি কারনে আসব এখানে। আমাদের পক্ষে রোজ চারটের সময় এসে এইভাবে অপেক্ষা করা আর সম্ভব নয়। আমরা চেষ্টা করব অন্যভাবে সুবিধা নিতে। বিষয়টি নিয়ে তারা মেয়রকে জানাবেন এমনটাই বলে গেলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.