জেলা

বোলপুর শহর জুড়ে ক্রমশ দাপিয়ে বেড়াচ্ছে জমি মাফিয়ারা, বোলপুরে বিভিন্ন ওয়ার্ডে অবৈধভাবে পুকুরে ভরাট করে চলছে বহুতল নির্মাণ এমনটাই অভিযোগ, প্রশাসনের তরফের বিষয়টি দেখার আশ্বাস

বীরভূম জেলার বোলপুরে বিভিন্ন ওয়ার্ডে মাথা তুলে দাঁড়াচ্ছে বড় বড় আবাসন। অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকার বাসিন্দারা এমনটাই অভিযোগ। এদিকে কবিগুরুর মাটিতে ক্রমশ দাপিয়ে বেড়াচ্ছে জমি মাফিয়ারা। অবৈধভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রশাসনের কোনরকম অনুমতি ছাড়াই পুকুর ভরাট করে চলছে আবাসন নির্মাণ। এরকম এক চিত্র দেখা গেল বোলপুর ১৫ নম্বর ওয়ার্ডে‌ নতুনপুকুর এলাকায়। সেখানে দেখা যাচ্ছে, পুকুরের চারিপাশ বাউন্ডারি দিয়ে ঘিরে জেসিবি মেশিন দিয়ে মাটি ভরাট করে লেবেল করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ ওই জায়গায় ফ্ল্যাট করা হবে তাই পুকুর ভরাট করা হচ্ছে এমনটাই অভিযোগ। যদিও এই বিষয়টি নিয়ে বোলপুরের বি এল এল আর ও সঞ্জয় কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অন ক্যামেরা জানান বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। এদিকে বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্না ঘোষ তিনি অন ক্যামেরা জানান বিষয়টি তার জানা নেই এরকম কোন কাজ হলে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে।

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষজন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন অতিরিক্ত গাছ কাটা এবং জলাশয় ভরাট করার জন্যই এই ধরনের তীব্র গরমের মুখের সম্মুখীন হচ্ছে মানুষজন। একদিকে যেমন তীব্র গরম রয়েছে তেমনি অন্যদিকে বোলপুরে বিভিন্ন ওয়ার্ডে রমরমিয়ে চলছে অবৈধভাবে পুকুর ভরাট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.