অফবিট

HMPV ভাইরাস এড়াতে আজ থেকেই পাতে রাখুন এই খাবারগুলি

বছর পাঁচেকের বিরতি। ফের আতঙ্কের ছায়া? সেই লকডাউন? ফিরে আসবে দু:স্বপ্নের অতীত? নেপথ্যে হিউম্যান মেটানিউমোভাইরাস (সংক্ষেপে এইচএমভিপি ভাইরাস)। চিনে ক্রমশ লাফিয়ে বাড়চ্ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ভারতেও সোমবার সকালে আট মাসের শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। যা চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও চিনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের কোনও যোগ নেই বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু আমজনতার মনে তিন বছর আগের কোভিড ১৯-এর আতঙ্ক এখনও পিছু ছাড়েনি। তাই এইচএমপিভি ভাইরাস নিয়েও ক্রমশ বাড়ছে উদ্বেগ, উৎকন্ঠা। কিন্তু সত্যি কি নয়া ত্রাস এই ভাইরাস? এইচএমপিভি ভাইরাসের উপসর্গ, এড়াতে কি কি খাবেন জেনে নিন ,,,,

টক ফল এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার

কমলা, লেবু, আমলকি, এবং কিউই জাতীয় ফল রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। ভিটামিন সি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড

মাছ (সালমন, টুনা), আখরোট এবং তিসির বীজ খান। এটি প্রদাহ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

রসুন

রসুনে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে। এটি কাঁচা বা রান্নায় ব্যবহার করুন।

হলুদ

হলুদে থাকা কারকিউমিন প্রদাহ এবং সংক্রমণ কমায়। এটি দুধ বা চায়ে মিশিয়ে পান করুন।

পাতাযুক্ত সবজি

পালং শাক, মেথি, এবং সরিষা শাক ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.