গাছমাত্রই উপকারী। তবে উপকারিতার দিক থেকে নিমগাছ অনন্য। এটি একটি ঔষধি গুণসম্পন্ন, চিরহরিৎ বৃক্ষ। পাতা থেকে মূল পর্যন্ত এ গাছের আগাগোড়া প্রায় পুরোটাই কাজে লাগানো যায়।
এর কাঠও অত্যন্ত টেকসই হয়। নিমগাছের কাঠে তৈরি আসবাবে ঘুন বা উইপোকা আক্রমণ করতে পারে না। এছাড়াও নিমের জুসে রয়েছে একাধিক উপকারিতা।
নিম পাতার রসের কিছু উল্লেখযোগ্য উপকারিতা নিচে উল্লেখ করা হলো:
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:
নিম পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
হজমশক্তি উন্নত করে:
সকালে খালি পেটে নিম পাতার রস খেলে হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়।
ত্বকের স্বাস্থ্য:
নিম পাতার রস ত্বকের বিভিন্ন সমস্যা, যেমন ব্রণ, ফুসকুড়ি, এবং সংক্রমণ কমাতে সহায়ক। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং উজ্জ্বল করে।
চুলের স্বাস্থ্য:
নিম পাতা চুলের গোড়া মজবুত করে, খুশকি কমায় এবং চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ:
নিম পাতার রস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
লিভার ও কিডনির সুরক্ষায়:
নিম লিভার ও কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শরীরের টক্সিন দূর করতে সহায়ক।







