অফবিট

কবে গণেশ চতুর্থী 26 না 27 আগস্ট? জেনেনিন শুভ সময় ও দিন

সামনেই গণেশ চতুর্থী। বিঘ্ন বিনাশে সিদ্ধিদাতার আরাধানায় মাতবেন সকলে। মনে করা হয়, যেকোনও শুভ কাজের পূর্বে গণেশের পুজো করলে তা সফল হয়। বিভিন্ন দেবতার পুজোর আগেও গণেশের পুজো করা হয়ে থাকে। মুম্বইয়ের পাশাপাশি আমাদের রাজ্যেও ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী। অনেকেই চতুর্থী তিথিতে গণেশ পুজো করে থাকেন বাড়িতে। কিন্তু জানেন কি, গনেশ পুজোর শুভ সময়?না জেনে থাকলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য

গণেশ চতুর্থী ২০২৫ কবে?

ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি থেকে শুরু হয়ে ১০ দিন ধরে চলে গণেশ চতুর্থী। মণ্ডপে মণ্ডপে সিদ্ধিদাতার আরাধনার পাশাপাশি বাড়িতেও গণেশ পুজো করা হয়ে থাকে। পঞ্জিকা অনুসারে ভাদ্র শুক্লা চতুর্থী তিথি পড়ছে আগামী ২৬ অগস্ট দুপুর ১টা ৫৪ মিনিটে। চতুর্থী থাকবে ২৭ অগস্ট বেলা ৩টে ৪৪ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে ২৭ অগস্ট। সেই দিনেই করতে হবে গণেশ মূর্তি স্থাপন। গণেশ মূর্তি স্থাপন করার সবচেয়ে শুভ সময় হলো দুপুরবেলা। কারণ, মনে করা হয়, এই সময়েই জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা। এই বছর গণপতির আরাধনা করার শুভ সময় পড়েছে ২৭ অগস্ট সকাল ১১টা ৫ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.