জেলা

মেয়ের জন্মদিনে রক্তাক্ত কাণ্ড, প্রেমিককে কোপাল বাবা

মুর্শিদাবাদের রানিতলায় মেয়ের জন্মদিনের আনন্দ মুহূর্তে রূপ নিল রক্তাক্ত ঘটনায়। অভিযোগ, মেয়ের প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলেন ওই তরুণীর বাবা। কেক কাটার প্রস্তুতির মাঝেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিতলার বাসিন্দা মামুন শেখের সঙ্গে প্রতিবেশী শরিফুল শেখের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেনে নিতে পারেননি শরিফুল। একাধিকবার মামুনকে সতর্কও করেছিলেন বলে অভিযোগ।

মঙ্গলবার সন্ধ্যায় মেয়ের জন্মদিনে বাড়িতে আত্মীয়-পরিজনের ভিড়ের মধ্যেই হাজির হন মামুন ও তাঁর কয়েকজন বন্ধু। সেই সময়েই বিক্ষুব্ধ হয়ে ওঠেন মেয়ের বাবা। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই তিনি ধারালো অস্ত্র হাতে নিয়ে মামুনের উপর হামলা চালান। গুরুতর জখম হন মামুন। উপস্থিতদের অভিযোগ, জন্মদিনের কেকও রক্তে ভিজে যায়। কোনোরকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হন তিনি।

প্রথমে স্থানীয় এক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। পরিবারের দাবি, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এদিকে অভিযুক্ত শরিফুল ঘটনার পর থেকেই পলাতক। তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.