নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা কুন্তল। ইতিমধ্যে তাঁর ১০০ কোটির সম্পত্তি থাকার দাবি অস্বীকার করেছেন কুন্তল।২৫ জন এজেন্ট মারফত চাকরি-প্রার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতো কুন্তল। এমনই দাবি ইডি সূত্রে।
ইডি তরফে প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তল ঘোষের বক্তব্য রেকর্ড করা হয়েছে। সারা রাজ্যে মোট ২৫ জন এজেন্টের নাম পাওয়া গেছে। যারা চাকরিপ্রার্থীদের কাছে টাকা সংগ্রহ করতো। এই এজেন্টরা প্রাথমিকে ৭ লাখ উচ্চ প্রাথমিকে ৮ লাখ প্রার্থীদের কাছে টাকা তুলেছে। উচ্চ প্রাথমিকের প্যানেল হাইকোর্ট বাতিল করে দেওয়ার পরেও আদালত মারফত সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেও অনেকের কাছ থেকে ১-২ লক্ষ টাকা নেওয়ারকথা বলা হয়েছিল। ইডি সূত্র মারফতখবর, তদন্ত অনুযায়ী করা টাকা দিয়েছে, কাদের নাম মেধা তালিকায় উঠেছ, তার তথ্য সংগ্রহ করে বিস্তারিতভাবে আদালতে পেশ করা হবে।







