রাজনীতিরাজ্য

উৎসব আগে নাকি উত্তর ? কার্নিভাল নিয়ে কড়া জবাব মুখ্যমন্ত্রীর

প্রকৃতির রোষে ছারখার উত্তরবঙ্গ । বিপর্যস্ত একাধিক এলাকা । শনিবারের লাগাতার বৃষ্টিতেই উত্তরবঙ্গের এই পরিস্থিতি। রবিবার সকাল থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ । অপর দিকে রবিবার দক্ষিণবঙ্গে পালন হয়েছে দুর্গা পূজোর কার্নিভাল। যা নিয়ে রীতিমতো তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা । বিরোধীরা বারংবারই প্রশ্ন তোলে , কেনো এমত অবস্থাতেও বাতিল করা হলো না ! এবার সেই প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর কথায় , “কার্নিভাল নিয়ে রাজনীতি করা হচ্ছে। কার্নিভাল বাংলার গর্ব। এতগুলো ক্লাব আশা করেছিল ওদের কোনও মূল্য নেই? ওই দিন সমস্ত অ্যারেজমেন্ট করা হয়ে গিয়েছিল। ইউনিসেফ থেকে অনেক বিদেশিরা ছিলেন। বাতিল করা সম্ভব?”

তিনি আরো বলেন , “সেদিন যদি আমরা আসতাম এসে কী করতাম? ভিআইপিকে দেখতে গিয়ে উদ্ধারকার্য ব্যাহত হত না? পুলিশ কাকে সামলাত? ওই সময় প্রধান কাজ কোনটা?”

প্রসঙ্গত , সোমবারই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী । মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন । পাশাপাশি দুর্গতদের সাথে কথা বলে , সরকারের তরফে সব কিছু ঠিক করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন । এছাড়াও , উত্তরবঙ্গে গিয়ে আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুর সাথে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.