রাজনীতি

“অনুব্রত মণ্ডল আমার থেকে বেশি ক্ষমতাবান” , হাইকোর্টে বিস্ফোরক পার্থ

অনুব্রত মণ্ডলের এবং পার্থ চট্টোপাধ্যায় , দুজনেই ছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা । গরু পাঁচার মামলায় , অনুব্রতর গ্রেফতারির আগে , নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় । গ্রেফতারির সময় , পার্থ ছিলেন তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং অনুব্রত ছিলেন বীরভূম জেলা সভাপতি । পার্থ বন্দি রয়েছেন প্রেসিডেন্সিতে এবং অনুব্রত ছিলেন তিহারে । সম্প্রতি জামিনে জেলমুক্ত হয়ে বাড়ি ফিরেছেন কেষ্ট । তবে পার্থ এখনো আটকে প্রেসিডেন্সি তেই । কলকাতা হাইকোর্টে মামলা চলছে পার্থর জামিনের । তবে এবার সেই মামলাতেও উঠলো অনুব্রতর প্রসঙ্গ !

আদালতে প্রশ্ন ওঠে , জামিন মুক্ত হলে , পার্থ চট্টোপাধ্যায় আবার পূর্বের পদে পুনর্বহাল হবে না তো ? সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন , “২ বছরের ওপর হেফাজতে। মনে হয়না যে এখন তাঁর সমর্থনে আর একজনকেও পাওয়া যাবে।” পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, “হতে পারে জামিন পাওয়ার পর আবার পুনর্বহাল করা হবে। সাম্প্রতিক উদাহরণ তো আমরা বীরভূমেই দেখতে পাচ্ছি।” এরপরেই পার্থর বিস্ফোরক মন্তব্য , বলেন , “না না, অনুব্রত মণ্ডল আমার থেকে বেশি ক্ষমতাবান।”

উচ্চ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলা চলছে । তবে এই মামলায় সিবিআই এর ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠছে । সিবিআই এর ভূমিকায় আদালত কার্যত ক্ষুব্ধ । বিচারপতি জানান , “আদালতের সঙ্গে সহযোগিতা করছে না সিবিআই।” বৃহস্পতিবারই লিখিত আকারে নিজেদের বক্তব্য জমা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার । তবে নিজেদের বক্তব্য জমা না দিয়ে , আরো বাড়তি সময় চেয়েছে সিবিআই । আগামী ১ অক্টোবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে , লিখিত আকারে বক্তব্য জমা দেওয়ার জন্য ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.