জেলা

রুগী মৃত্যু নিয়ে ক্ষীরপাই হসপিটালে ধন্ধুমার*

আজ রবিবার সকালে ক্ষীরপাই হসপিটালে রুগী মৃত্যু নিয়ে ঘটে গেলো ধন্ধুমার কান্ড।
গত কাল শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ক্ষীরপাই গ্ৰামীন হসপিটালে ভর্তি হয় এক বৎসর 65 -র বৃদ্ধা প্রিয়ারন বিবি।বাড়ী ঘাটাল থানার মূলগ্ৰামে।দিন কয়েক আগে শারীরিক সমস্যা নিয়ে মেয়ের বাড়ী চন্দ্রকোনা থানার গন্ধবেড়িয়া তে আসেন ঐ বৃদ্ধা। গত কাল হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বৃদ্ধা কে। আজ সকালে ঐ বৃদ্ধার মৃত্যু ঘটে। পরিবারের সদস্যরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হসপিটালের মূল গেটে বিক্ষোভ শুরু করে। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে, ঘটনাস্থলে ক্ষীরপাই আউটপোষ্ট পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.