রাজ্য

Breaking: প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের রেজাল্ট! প্রথম হলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু

নিজস্ব সংবাদদাতা: উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ পূর্ব ঘোষনা অনুযায়ী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করেন। পাশের হারে শহর কোলকাতাকে ও অন্যান্য জেলাকে ছাড়িয়ে প্রথম স্থান দখল করলো পূর্ব মেদিনীপুর জেলা। পাশের হার ৮৯.২৫% । যার মধ্যে ছেলেদের পাশের হার ৯১% ও মেয়েদের পাশের হার ৮৬%। প্রথম বিভাগে উত্তীর্ন হয়েছে ৩৮%।

প্রথম দশে স্থান দখল করেছে ৮৭ জন। যার মধ্যে হুগলী জেলা থেকেই রয়েছে ১৮ জন। যা যথেষ্ট উল্লেখযোগ্য।

পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা যায় প্রথম হয়েছেন শুভ্রাংশু সরকার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬. যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন
বাঁকুড়া জেলা থেকে সুষমা পাল ও উত্তর দিনাজপুর থেকে আবু সামা। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫. তৃতীয় হয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি। যদিও তৃতীয় স্থানাধিকারী হিসেবে রয়েছেন আরোও দুই জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.