নিজস্ব সংবাদদাতা : এগরায় বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগ গ্রেফতার হয়েছিলেন । এবার গ্রেফতার হলেন ভানুর স্ত্রী গীতা বাগ। আজ বুধবার ভোর রাতে ওড়িশা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি । তিনি এত দিন বাপের বাড়িতে গা ঢাকা দিয়ে ছিলেন । কিন্তু সেখান থেকেই পুলিশ গ্রেফতার করে তাঁকে । আজ তাঁকে ওড়িশা থেকে পূর্ব মেদিনীপুরে নিয়ে আসা হবে । সিআইডি সূত্রে খবর, আজই স্বাস্থ্য পরীক্ষা করেই আদালতে তোলা হবে তাঁকে।
উল্লেখ্য, এগরাকাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন ১২ জন । সেই ঘটনায় প্রথম থেকেই মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে ভানু ও ভানুর স্ত্রী গীতা বাগের। তাঁরা ঘটনার দিন অগ্নিদগ্ধ অবস্থায় বাইকে চড়ে পালান। তাঁরা গিয়ে ওঠে ওড়িশার বালেশ্বরে। সেখানে তাঁদের অপর একটি বাড়ি রয়েছে। তবে বিস্ফোরণের জেরে ভানুর শরীরের প্রায় ৮০ শতাংশ অংশই পুড়ে যায়। সেই জন্য জামাই তাঁকে কটকের হাসপাতালে ভর্তি করে দেন । কিন্তু গোয়েন্দাদের নজর এড়াতে পারেননি । ওড়িশা পুলিশের সাহায্যে হাসপাতালেই গ্রেফতার হন ভানু । তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যু হয় ভানুর। কিন্তু ভানুর মৃত্যু হলেও খোঁজ মিলছিল না তাঁর স্ত্রী গীতার । কিন্তু সিআইডি এবং পুলিশ নাছোড়। গীতার খোঁজে লাগাতার তল্লাশি চালাতে থাকেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের জেরে আহত হয়েছেন গীতাও। তবে খুব বেশি আঘাত লাগেনি তাঁর। তিনি নিজের ভাইয়ের বাড়িতেই গা ঢাকা দিয়েছিলেন। এরপর কামারদা থানার পুলিশের সহযোগিতায় লাগাতার তল্লাশি পর আজ ভোর রাতে গ্রেফতার হন গীতা বাগ। তবে এই এগরা বিস্ফোরণকাণ্ড ভানু ছাড়াও তাঁর পুত্র ও ভাগ্নে গ্রেফতার হয়েছেন ।






