কলকাতা

সরশুনা কাণ্ডে নতুন মোড়! বাবা-ছেলেকে হেনস্থার অভিযোগ, এ বার অভিযুক্তদের খালি গায়ে ঘোরাল পুলিশ

বেহালার সরশুনায় বাবা ও ছেলেকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। এ বার সেই ঘটনায় অভিযুক্ত তরুণীর বাবা ও মামাকে খালি গায়ে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার তাঁদের কোমরে দড়ি বেঁধে, শুধু হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৫ অক্টোবর। সরশুনা থানার অন্তর্গত বসুন্ধরা পার্ক এলাকায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক যুবক ও তরুণীর পরিবারের মধ্যে বিবাদ বাধে বলে অভিযোগ। অভিযোগ, ওই যুবক ও তাঁর বন্ধুকে আটকে রেখে মারধর করা হয়। পরে যুবকের বাবাকেও সেখানে ডেকে পাঠানো হয়।

অভিযোগ আরও, যুবকের বাবার হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে ছেলেকে গুলি করার জন্য চাপ দেওয়া হয়েছিল। তা না করলে তাঁদের বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এর পর যুবক, তাঁর বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে এলাকায় হাঁটানো হয় বলে দাবি। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

**গ্রেফতার তরুণীর পরিবারের সদস্যেরা**

ঘটনার তদন্তে নেমে তরুণীর বাবা, মা ও মামাকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার অভিযুক্ত তরুণীর বাবা ও মামাকে খালি গায়ে রাস্তায় ঘোরানোর ঘটনা সামনে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

**তদন্তে পুলিশ**

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ঠিক কী ঘটেছিল, কার কী ভূমিকা ছিল এবং অভিযোগের সত্য

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.