কলকাতারাজ্য

মহেশতলায় ফের পুলিশের উপর হামলা, রক্তাক্ত ডিসি, আতঙ্কে এলাকা

দুই মাসে তৃতীয়বার পুলিশ আক্রান্ত মহেশতলায়। বুধবার বিকেলে রবীন্দ্রনগর থানা এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। পাথর, ইট ছোঁড়ার জেরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হল ডিসি পোর্ট হরিকিষাণ পাইকে। জানা গিয়েছে, তাঁর কপালে তিনটি সেলাই পড়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন।

অশান্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। চিকিৎসকদের সঙ্গে আলোচনা শেষে তিনি ঘটনাস্থলও ঘুরে দেখেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তপ্ত জনতার ছোঁড়া ইট ও পাথরে পুলিশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। আশপাশের বাড়িগুলিতেও ইট-পাথর ছুঁড়ে ভাঙচুর চালানো হয়। ঘটনায় এক মহিলা পুলিশকর্মী গুরুতর আহত হন। পালানোর সময় তাঁর মাথায় ইটের আঘাত লাগে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুরুতে ঘটনাস্থলে পর্যাপ্ত ফোর্স না থাকায় পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাঁদানে গ্যাস ছুড়ে উত্তেজনা ঠেকানোর চেষ্টা করা হয়।

এ বিষয়ে মেটিয়াবুরুজের বিধায়ক জানান, “বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করেই এই গোলমাল। সমাজবিরোধীরা পরিস্থিতির সুযোগ নিয়ে হামলা চালায়। পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে।”
তবে প্রশ্ন উঠছে ঘন ঘন পুলিশের উপর হামলার ঘটনায় বারবার কেন এত অসহায় অবস্থায় পড়ছে আইন রক্ষাকারী বাহিনী? পরিস্থিতি নিয়ন্ত্রণে বারবার কেন দেরি হচ্ছে?

এখনও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করতে স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আতঙ্ক কাটিয়ে এলাকায় স্বাভাবিকতা ফেরানোর চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.