আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের জেরে গোটা রাজ্য তথা দেশ তোলপাড়। সেই পটভূমিতে এবার ধর্ষণের অভিযোগ উঠল খোস তৃনমূল নেতার বিরুদ্ধে। সূত্রের খবর, বাকুড়ার এক স্থানীয় তরুণীকে নিজের বাড়িতে আটক করে দিনের পর ধর্ষণ করেছেন তৃনমূল এমনটাই অভিযোগ। আজ ওই তরুণী তৃণমূল নেতার কবল থেকে কোনো রকমে পালিয়ে আসে। এবং বাড়ির লোকেদের সাথে সোনামুখি থানায় অভিযোগ করে।
সূত্রের খবর, অভিযুক্ত তৃনমূল নেতা সোনামুখী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সোনামুখী ব্লক সভাপতি। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় নাকি তার বেশ দাপট ছিল। ইতিমধ্যে সোনামুখি থানার পুলিশ দাপুটে তৃনমূল নেতাকে গ্রেফতার করে।
এহেন প্রকারে জোড়া ফুল শিবির বেশ অস্বস্তিতে। দলের নেতার বিরুদ্ধে এই অভিযোগে তৃনমূল নেতাকে সংগঠনের পদ ছাড়াও অন্যান্য পদ থেকে বহিস্কার এবং সাসপেন্ড করেছে। ঘটনার জেরে এলাকায় হুলস্থুল ও রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।







