রাজ্য

ডাক্তারি করতে পারবেন না শান্তনু সেন ! আপাতত বাতিল রেজিস্ট্রেশন

আর ডাক্তারি করতে পারবেন না শান্তনু সেন ? বড় অভিযোগ চিকিৎসক তথা রাজনৈতিক শান্তনু সেনের বিরুদ্ধে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের তরফে বৃহস্পতিবার তাঁকে ডেকেও পাঠানো হয় । আর সেখানেই দোষী প্রমাণিত হন চিকিৎসক শান্তনু! দোষী সাব্যস্ত হওয়ায় আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে শান্তনু সেনের রেজিস্ট্রশন । তাই দুবছর , ডাক্তারি থেকেও বিরত থাকতে হবে তাঁকে ।

শান্তনু সেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ , তিনি নাকি চিকিৎসার জন্য দিনের পর দিন ধরে ভুয়ো ডিগ্রি ব্যবহার করছিলেন। এদিন তাকে ডেকে পাঠানোর পর , রোগী কল্যাণ সমিতিক চেয়ারম্যান সুদীপ্ত রায় জানান , তার বিরুদ্ধের অভিযোগ প্রমাণিত হয়েছে । তিনি এতদিন ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহার করে মানুষের চিকিৎসা করতেন । অভিযোগ , ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে তিনি এই বিষয়ে কিছু না জানিয়েই, তিনি এই বিদেশি ডিগ্রি ব্যবহার করতেন ।

ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ ওঠার পর , শান্তনু সেনের দাবী , উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে কাউন্সিল তলব করেছে, কোনো নিয়মের বিরুদ্ধে গিয়ে কাজ হয়নি । তার দাবী , মেডিক্যাল কাউন্সিল তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণও করে । উল্লেখ্য , শান্তনু সেন , এফআরসিপি ডিগ্রি নিয়ে বলেন যে , রেজিস্ট্রেশন ছাড়াই এই ডিগ্রি ব্যবহার করা যায়। কারণ এই ডিগ্রি সাম্মানিক ।

শান্তনু সেন আরও জানিয়েছেন , কাউন্সিলের চিঠি পেয়েছিলেন তিনি । এবং তারপরেই যথাযথভাবে আবেদন করে রেজিস্ট্রেশন নথিভুক্ত করার জন্য জমা দেন ১০,০০০ টাকা। কিন্তু এখন আর সেই টাকাও ফেরত পাচ্ছেন না বলে জানান তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.