রাজ্য প্রাথমিক শিক্ষা দপ্তরের নির্দেশে গত ১ লা সেপটেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত সারা নদীয়া জেলা জুড়ে শুরু হয়েছে প্রতিটি বিদ্যালয়ে স্বচ্ছতা পাক্ষিক অভিযান। শুক্রবার তার ১৫ তম তথা শেষ দিন।
আর এই উপলক্ষ্যে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সকলকে নিয়ে এক র্যালি সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে নবদ্বীপ প্রফুল্লনগর প্রাথমিক বিদ্যালয়।
মূল স্লোগান – বিদ্যালয় পাড়া বাড়ি নির্মল এক সমাজ গড়ি।
শুধু মাত্র লেখা পড়া শিখলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। শিক্ষক , শিক্ষিকা, গুরুজন ও প্রতিবেশী দের সহযোগিতায় সামাজিক এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের বাসস্থান, এলাকা, রাস্তা ঘাট এবং বিদ্যালয় কে পরিচ্ছন্ন রাখাও আমাদের অবশ্যই কর্তব্য।
এদিনের কর্মসূচীর মাধ্যমে শপথ নেওয়া হয়েছে- প্লাস্টিক মুক্ত পরিবেশ গঠন করা, জল সংরক্ষণ ও জল অপচয় রোধ করা, বিশুদ্ধ জল পান করা, কোথাও জল জমতে না দেওয়া যাতে ডেঙ্গু, ম্যালেরিয়া না হয়।
গাছ লাগিয়ে পরিবেশ কে রক্ষা করা এবং পরিবেশ দূষণ রোধ করা, যেখানে সেখানে আবর্জনা না ফেলে পৃথক পৃথক ডাস্টবিন ব্যবহার করা, মাঠে ঘাটে মলত্যাগ বন্ধ করা, খাবার আগে এবং শৌচের পর হাত দুটি পরিষ্কার করা।
আসুন, আমরা সকলে মিলে এক স্বচ্ছ ও রোগ মুক্ত সমাজ গড়ে তুলি আর ভবিষ্যত কে সুন্দর ও সুরক্ষিত বানাই।







