রোমান্সে মোরা আশিকি সিনেমা মানুষের মনে দাগ কেটেছে। এরপরে আশিকির ২ মানুষের মধ্যে আরো সাড়া ফেলে দিয়েছে। এবারে আসতে চলেছে এই সিনেমার সিক্যুয়েলের তৃতীয় পার্ট। তবে এবার কোথায় হবে আশিকি ৩-এর শ্যুটিং?
আশিকি ৩-এর পরিচালনা করবেন অনুরাগ বসু। এর আগে আশিকি ২-তে পর্দা ছিল আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর। এই নায়ক নায়িকার রসায়ন মানুষের মন ছুয়ে গিয়েছিল। তবে এবার আশিকি ৩-তে নায়কের ভূমিকা দেখা যাবে কার্তিক আরিয়ানকে। পরিচালক আগেই জানিয়েছিলেন মার্চের শুরু থেকে এই সিনেমার কাজ শুরু হবে। সেইমতো চলতি মাসের শুরু থেকেই শ্যুটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় রেইকি করতে শুরু করেছে।
বর্তমানে শেষ হয়েছে শ্যুটিংয়ের জন্য জায়গা নির্বাচনের কাজ। তাই এবার এপ্রিলের শুরু থেকেই আশিকি ৩- এর শ্যুটিং শুরু হবে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এই শ্যুটিং করবে আশিকি ৩- এর পুরো টিম। প্রথমেই ডুয়ার্সের চালসায় শুরু হবে এই সিনেমার শ্যুটিং। এছাড়াও শ্যুটিং চলবে সিকিম ও দার্জিলিংয়ের একাধিক লোকেশন। এমনকি ইতিমধ্যেই রাফ অ্যান্ড টাফ লুকে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে সিনেমার নায়ক কার্তিক আরিয়ানকে।







