রাজ্য

আরএসএস-এর শতবর্ষ উদযাপনের পদযাত্রায় জোহোর সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু, তামিলনাড়ুতে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা

তামিলনাড়ুর শঙ্করনকোভিলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) পদযাত্রায় অংশ নিলেন জোহোর সহ-প্রতিষ্ঠাতা তথা প্রধান বিজ্ঞানী শ্রীধর ভেম্বু। গত ১ নভেম্বর আয়োজিত এই পদযাত্রা ছিল আরএসএস-এর শতবর্ষ উদযাপন কর্মসূচির অন্যতম অংশ। তেঙ্কাসি জেলার শঙ্করনকোভিলে আয়োজিত এই অনুষ্ঠানে ভেম্বুর উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
জানা গিয়েছে, পদযাত্রায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্যও রাখেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে আত্মনির্ভরতার গুরুত্ব এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার প্রসঙ্গ। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে যুবসমাজকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রযুক্তি ও ব্যবসায়িক জগতে পরিচিত মুখ শ্রীধর ভেম্বুর এই পদযাত্রায় অংশগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল। আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে দেশজুড়ে একাধিক কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় তামিলনাড়ুর এই আয়োজন নতুন করে নজর কেড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.