জেলা

আহত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ

তৃণমূলের হাতে আহত তৃণমূল কর্মীকে বর্ধমান হাসপাতালে দেখতে এলেন বিজেপি নেতা বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।পূর্ব বর্ধমান জেলার গলসীর মনোহর সুজাপুরে ঈদের আগেরদিন রাতে গোষ্ঠী কোন্দলের ফলে গুরুতর জখম হন তৃণমূল কর্মী স্বপন মল্লিক।

তাকেই দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার সকাল দশটা নাগাদ তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। জরুরী বিভাগের এক তলায় ভর্তি রয়েছেন স্বপন মল্লিক, তার সাথে কথা বলের পাশাপাশি তার পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন তিনি। একশো দিনের টাকা চাওয়া নিয়ে শাসকদলের গোষ্ঠী কোন্দলে আহত হয়েছেন স্বপন মল্লিক নামে ওই ব্যক্তি,সে প্রতিবাদ করেছে তাই রোজা শেষ করতে পারেনি,ঈদ করতে পারেনি, হাসপাতালে ভর্তি হতে হয়েছে। জানালেন দিলীপ ঘোষ …

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.