বিশ্ব

পুতিনের ভারত যাত্রার প্রাক্কালে পাকিস্তানকে ঘিরে রাশিয়ার বড় পদক্ষেপ

আগামী ৪ঠা ডিসেম্বর ভারতের মাটিতে নামছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পর প্রথম ভারত সফর তাঁর। যার ফলে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নজর দিল্লির ওপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ক্রুড অয়েল চুক্তি, এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা, মুক্ত বাণিজ্য চুক্তি ও আফগানিস্তান ইস্যু হবে পুতিন ও ভারতের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

পুতিনের সফরের ঠিক আগেই পাকিস্তানকে ঘিরে রাশিয়ার কড়া অবস্থান নতুন উত্তেজনার সৃষ্টি করবে। রাশিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ভারতবিরোধী নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আইএসআই-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে মস্কো। পাশাপশি ইসলামাবাদের বিরুদ্ধে বড়সড় তদন্ত শুরু হতে চলেছে। ২৮ শে নভেম্বর তাজিকিস্তানে রহস্যজনক বিমান হামলায় তিন চীনা নাগরিক নিহত হয়েছে। সেই ঘটনার দায় পাকিস্তান দ্রুত ও আফগানিস্তানের ওপর চাপায়।
তবে কাবুল সেই দায় রীতিমত অস্বীকার করেছে।

এরপরই কয়েকটি গোয়েন্দা তথ্য রাশিয়া ও চীনের হাতে আসে। যেখানে ইঙ্গিত পাওয়া গেছে এই হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার বিষয়ে। পাকিস্তানের এই হামলার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মদত আছে কি না সেটাও খতিয়ে দেখা হবে। মধ্য এশিয়ায় প্রভাব বাড়াতে আমেরিকার আগ্রহ বহুদিনের। আফগানিস্তান ভারত-চীন-রাশিয়ার কাছাকাছি যাওয়ায় ও বাগ্রাম ঘাঁটি পুনর্দখলের চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে ওয়াশিংটন অঞ্চলে অস্বস্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই তদন্তে পাকিস্তানের বিরুদ্ধে হাতে এসেছে প্রমাণ হাতে এসেছে। পাশাপাশি এই নিয়ে করা পদক্ষেপ নিতে পারে চীন। পুতিনের ভারত সফরের প্রাক্কালে রাশিয়ার এই তৎপরতা দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.