কলকাতারাজনীতি

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি খারিজ, মামলা পাঠানো হল নিয়মিত বেঞ্চে

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। ক্যামাক স্ট্রিটে তাঁর দফতর পুনরায় খোলার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু অবকাশকালীন বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেনি। মামলাটি পাঠিয়ে দেওয়া হয়েছে নিয়মিত বেঞ্চে। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

মামলাকারীর পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছিল, অবিলম্বে তাঁর অফিস খোলার অনুমতি দেওয়া হোক। তাঁদের যুক্তি, গত ৩ সেপ্টেম্বর থেকে দফতর বন্ধ থাকলেও সেখানে আলো, পাখা-সহ বিদ্যুতের সংযোগ চালু রয়েছে। ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি অযথা বিদ্যুতের খরচও বেড়ে চলেছে। মামলাকারীর আরও দাবি, ডিসি জানিয়েছিলেন অফিসে ফরেনসিক পরীক্ষা করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই পরীক্ষা হয়নি। তাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট তলব করার আবেদনও জানানো হয়েছিল আদালতে। তবে সেই আবেদনও খারিজ করে দেন বিচারপতি।

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরের বিলবোর্ড খুলে দেন কলকাতা পুরসভার কর্মীরা। যদিও রাতের মধ্যেই সেখানে নতুন করে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর ব্যানার লাগানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যামাক স্ট্রিটে উত্তেজনা ছড়ায়। পুরসভার কর্মীদের মারধর এবং কর্তব্যরত পুলিশকর্মীদের হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। ফলে অফিসের বিলবোর্ড বিতর্ক ঘিরে তৈরি হওয়া আইনি ও রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.