Uncategorized

চঞ্চলকে দেখে কুছ কুছ হোতা হ্যায় গেয়ে ফেললেন শ্রীলেখা! ভাইরাল ভিডিও 

 

 

শ্রীলেখা মিত্রের চঞ্চল মন। পাশে বাংলাদেশের অন্যতম প্রতিভাবান অভিনেত্রা চঞ্চল চৌধুরীকে পেয়ে আচমকা আনমনা হয়ে গিয়েছিলেন শ্রীলেখা। একটি অ্যাওয়ার্ড ফাংশনে উপস্থিত ছিলেন দুজনে। সেই ছবি শেয়ার করে ক্যাপশনে নিজের ইচ্ছের কথা জানান অভিনেত্রী।

 

ইচ্ছা প্রকাশের পর অনেকেই তা পূরণ করতে রাজি হয়ে যান। অনেকে বলেন প্রযোজক পেলে তারা রাজি, কেউ বা চিত্রনাট্য লেখার ইচ্ছা প্রকাশ করে থাকেন। ঘটনাচক্রে একই রংয়ের পোশাক পড়েই অনুষ্ঠানে হাজির হন শ্রীলেখা ও চঞ্চল।

 

অনেকেই প্রশ্ন তোলেন এই একই রংয়ের পোশাক পরার পরিকল্পনা কি আগে থেকেই…. অভিনেত্রী জানিয়ে দেন এই ঘটনাটি পুরোপুরি কাকতালীয়।

 

তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পড়িয়া’ ছবিতে দেখা যাবে শ্রীলেখা মিত্রকে, সারমেয়দের অধিকারের জন্য আইনি পথে লড়াই করতে। অন্যদিকে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে পদ্ধতির ছবিতে, যেখানে তাকে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.