কেন্দ্র

কুলগামে এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট, নিরাপত্তা বাহিনীর প্রশংসায় অমিত শাহ

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাট। তাঁকে কাশ্মীরে সংগঠনটির শেষ পরিচিত সক্রিয় স্থানীয় জঙ্গি বলে মনে করা হচ্ছিল। বুধবার এই অভিযানের পর নিরাপত্তা বাহিনীর প্রশংসায় সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর, কুলগামের একটি মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিলেন লতিফ। নিরাপত্তা বাহিনীর তরফে বারবার আত্মসমর্পণের আবেদন জানানো হলেও তিনি তাতে সাড়া দেননি। এরপর অভিযান চলাকালীন গুলির লড়াইয়ে তাঁর মৃত্যু হয়।
এই অভিযানে জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা, সিআরপিএফ এবং গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত ভূমিকার প্রশংসা করেছেন অমিত শাহ। তাঁর বক্তব্যে নিরাপত্তা বাহিনীর যৌথ প্রচেষ্টার বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।
উল্লেখ্য, এই অভিযানের আগে কুলগামেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্করের আর এক সহযোগী উমর নিসার দার নিহত হয়েছিল। গোটা ঘটনায় কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.