সাতসকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ঘুম ভাঙল এলাকাবাসীর ঘটনাস্থল বউবাজার এলাকা। জানা যায়, এদিন সকাল ৭টায় আগুন লাগার খবর পাওয়া যায়।
বহুতলের বেসমেন্টে রাসায়নিকের কারখানার গোডাউনে মজুত রয়েছে ড্রাম ভর্তি আঁঠা। আর সেখানেই আগুন লেগেছে বলে জানা যায়। বহুতলের দোতলায় বসবাস করেন অনেকেই। আগুন লাগার খবর পেতেই আতঙ্ক ছড়ায় তাদের মধ্যে। দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকলের কর্মীরা আবাসিকদের নিরাপদে বের করিয়ে নিয়ে আসেন। তারপর আগুন নেভানোর কাজ শুরু হয়।







