রাজ্য

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে নদিয়ার বগুলা

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগেও ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু তার প্রকৃত বিচার পাইনি এমনি অভিযোগ স্বপ্ননীলের পরিবার ও প্রতিবেশীর। নদিয়ার বগুলার স্বপ্নদ্বীপের এর মৃত্যুর পর গোটা গ্রাম চাইছে সঠিক তদন্ত করে দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজা।

ঘড়ির কাটায় যখন রাত ১টা বেজে ২০. কলকাতা পুলিশের কনভয় স্বপ্নদ্বীপের নিথর দেহ নিয়ে পৌঁছায় বগুলার স্বপ্নদ্বীপের বাড়িতে। গ্রামের কৃতি সন্তানকে শেষবারের মতো দেখবার জন্য অসংখ্য মানুষ তখন ঠায় দাঁড়িয়ে রাস্তায়। কাঁচের মৃতদেহর গাড়ি থেকে স্বপ্নদ্বীপের দেহ বাড়িতে পৌঁছতেই কান্নার রোল পড়ে গোটা গ্রামে।

বাবা রামপ্রসাদ কুন্ডু কপাল চাপড়াতে চাপড়াতে বারবার অভিযোগ করে, ছেলেটিকে রড দিয়ে মারা হয়েছে। সারা শরীরেই নাকি তেমনই চিহ্ন দেখতে পাওয়া গেছে। তাহলে কি সত্যিই রাগিং এর শিকার স্বপ্নদ্বীপ??
তা নিয়ে উঠে এসেছে একাধিক প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.