রাজ্য

আসন্ন লোকসভা বৈঠকের পূর্বে সাংসদ-বৈঠকের নিয়ে ভার্চ্যুয়াল বৈঠক অভিষেকের

লোকসভা নির্বাচনের পূর্বে সাংগঠনিক প্রস্তুতি বৈঠক করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে নির্বাচনী লড়াইয়ের গাইডলাইন জানাবেন তিনি, এমনটাই সূত্রের খবর।

তৃণমূল সূত্রে খবর, দুপুর ৩টেয় বৈঠকটি শুরু হবে। বৈঠকের আগেই সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের মোবাইলে বৈঠকের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে বৈঠকে যোগদান করতে হবে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনী প্রচারের রণকৌশল নিয়েও তৃণমূলনেত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে, এমনটাই সূত্রের খবর। পরবর্তীতে গত ৭ তারিখ অভিষেকের সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকের কর্মসূচি জানা যায়। শুক্রবার কলকাতার অফিস থেকে ভার্চ্যুয়াল বৈঠক করবেন তিনি। এই বৈঠকে রাজ্যসভার চার প্রার্থীও থাকবেন বলে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.