রাজনীতিরাজ্য

শেষ দফার নির্বাচনের আগেই ফল ঘোষণা তৃণমূল যুব নেতার

দেখতে দেখতে শেষের পথে চব্বিশের লোকসভা নির্বাচন। শেষ দফার অর্থাৎ সপ্তম দফার ভোট হতে বাকি মাত্রার কয়েক ঘন্টা। তার আগেই লোকসভা ভোটের আগাম সম্ভাব্য ফলাফল ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় যুব নেতা। তিনি অন্য আর কেউ নন, যার কথা হচ্ছে তিনি হলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি বড় দাবি করেন।

তিনি এক্স হ্যান্ডেলের লিখে জানিয়ে দেন বাংলায় বিজেপি কটা এবং কটা করে আসল পেতে পারে। তিনি লেখেন, ‘পিকে-কে ভুলে যান, আমাকে বাংলার ভবিষ্যৎ বলতে দিন। ২০১৯ সালে তৃণমূল পেয়েছিল ২২ এবং বিজেপি পেয়েছিল ১৮। ২০২৪ সালে তৃণমূলের আসন সংখ্যা ২৩ থেকে শুরু হবে এবং বিজেপির আসন সংখ্যা ১৭ থেকে কমতে শুরু করবে। কোথায় গিয়ে থামবে দু’পক্ষের মধ্যে তা বলা যাচ্ছে না। সুতরাং আমি যদি আরও স্পষ্ট করে বলি, তৃণমূল ন্যূনতম আসন পাবে ২৩ এবং বিজেপির সর্বাধিক আসন ১৭।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.