ঘটনাটি ২০২১ সালের ২৫ অক্টোবরের। কুলটি থানার অন্তর্গত মিঠানি এলাকায় বাড়ির সদস্যরা যখন নিজেদের কাজে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে দুঃসম্পর্কের কাকা কার্তিক বাউরি চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের ভাইঝিকে ডেকে নিয়ে যায়। অভিযোগ, এরপর রাস্তার পাশের একটি ঝোপে নিয়ে গিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করে অভিযুক্ত। পরে তাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের সন্দেহ হয় এবং সামনে আসে নির্যাতনের ঘটনা।
এরপর নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে কুলটি থানায় মামলা রুজু হয়। তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর সুশান্ত ঘোষ। তদন্তের পর অভিযুক্তকে গ্রেফতার করে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ-সহ আদালতে চার্জশিট জমা দেন তিনি।
অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে আদালতের এই রায়। শিশুদের নিরাপত্তা ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের ক্ষেত্রে এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ।







