রাজনীতিরাজ্য

‘উপযুক্ত ব্যবস্থা না নিলে দেখে নেব, এনআইএ এখনও বেঁচে আছে’ হুঁশিয়ারি শুভেন্দুর

ফের হুঁশিয়ারি! পঞ্চায়েত নির্বাচনের পূর্বে খেজুরিতে ‘হার্মাদ মুক্ত দিবস’ পালন করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই খেজুরিতে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তারপরই সেখানে এনআইএ’র প্রসঙ্গ টেনে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা।

শুভেন্দুর উবাচ, ‘খেজুরিতে কে একজন শেখ ইয়াসিন ঘোলাবাড়ের বিজেপি কর্মী সুরজকে মেরেছে। পুলিসকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যদি উপযুক্ত ব্যবস্থা না নেন আমি ১ তারিখে খেজুরিতে আসছি। বুঝিয়ে দেব শুভেন্দু কে। আরে এনআইএ তো সবে শুরু করেছে কাজ। সমর মণ্ডল কোথায়? অপেক্ষা করুন, সবে তো ১২টা বাজে। এখনও তো সূর্য ডোবেনি। মাননীয় ইয়াসিনবাবু, আপনার যা যা ওষুধ লাগবে ডাক্তারবাবু সব জানে। আমি এই দায়িত্বটা নিলাম।’

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি পশ্চিম ভাঙনমারি গ্রামে কঙ্কন করণ নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। যার দরুন মৃত্যু হয় অনুপ দাস নামে এক তৃণমূল কর্মীর। বেশ কয়েকজন জখম হন। বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ হয় বলে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। এর পর স্থানীয় বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক তা নিয়ে এনআইএ তদন্তের দাবি তোলেন। তিনি এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে লিখিত আবেদনও করেন। তারপরই উক্ত বিস্ফোরণকাণ্ডের তদন্তভার নেয় এনআইএ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.