খেলাধুলা

কানপুর টেস্টে থাকছেন কি শামি! দল অপরিবর্তিত রাখার পরিকল্পনায় টিম ইন্ডিয়া

চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের রেশ কাটতে না কাটতেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দ্বিতীয় টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল। বিস্ময়ের বিষয়, বাংলার তারকা পেসার মহম্মদ শামি আবারও দলের বাইরে। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা টেস্টেও তাঁর ফেরা হল না।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম টেস্টের দলেই আস্থা রেখেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি চেন্নাইয়ে দাপটের সঙ্গে জয় তুলে নেয়। যেখানে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার অসাধারণ পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবু চেন্নাইয়ের পারফরম্যান্সের আলোকে কোনও পরিবর্তন আনতে চায়নি নির্বাচকরা। রোহিত এবং বিরাট ছাড়া বাকিরা ধারাবাহিকভাবে ভালো খেলেছেন বলে দল অপরিবর্তিত রেখেছেন কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগরকর।

মহম্মদ শামির দলে না থাকা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, তবে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং পেস আক্রমণে বুমরা-সিরাজদের সাফল্য হয়তো শামির প্রত্যাবর্তনে বাধা হয়ে দাঁড়িয়েছে।

ভারতীয় শিবিরে চোট-আঘাত জনিত কোনো সমস্যা নেই, তাই দ্বিতীয় টেস্টেও ১৬ জনের অপরিবর্তিত দল নিয়ে নামবে টিম ইন্ডিয়া।

**দ্বিতীয় টেস্টের দল:** রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ ও যশ দয়াল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.