বাড়িতে মজুদ রাখা বাজি থেকেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড।বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার হয়ে গেল বাড়ি।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সরদার পাড়ায়।স্থানীয় বাজি ব্যবসায়ী পিন্টু মন্ডলের বাড়িতে এদিন বিস্ফোরণ ঘটে।সেই সঙ্গে ঘটে অগ্নিকান্ড। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায়।সেই সঙ্গে পুড়ে ছারখার হয়ে যায় বাড়ি। বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল,সহ শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন।তাদেরকে দ্রুত উদ্ধার করে কলকাতার হাসপাতলে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।এদিকে গ্রামবাসীরা বিস্ফোরণের শব্দে ছুটে আসে ঘটনাস্থলে। তারাই সাথে সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায়।পরে ঘটনাস্থলে চলে আসে বারুইপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগে যায় বাজিতে।
Read Next
November 13, 2026
‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙা আপাতত বন্ধ! কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি তৃণমূল নেতার, রাজ্যকে তীব্র প্রশ্ন বিচারপতির
November 13, 2026
আবাস যোজনায় বড় ঘোষণা! আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা, ভুয়ো প্রাপকদের নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
November 13, 2026
পুরী যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা! ওড়িশায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত বাংলার ১৬ পুণ্যার্থী
November 12, 2026
আবাস প্রকল্পে আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকছে ৬০ হাজার টাকা, শুক্রবার দ্বিতীয় কিস্তির অর্থ পাঠাবে রাজ্য
November 12, 2026
ছটপুজোয় বাড়তি ট্রেনের ব্যবস্থা! নভেম্বরজুড়ে ৯৮৪টি স্পেশ্যাল ট্রিপ, হাওড়া-শিয়ালদহ ছাড়াও কোন স্টেশন থেকে ছাড়বে ট্রেন?
November 11, 2026
প্রথমবার বাংলায় প্রবাসী ভারতীয় সম্মেলন, কলকাতায় ২০২৭-এর ৭-৯ জানুয়ারি বসছে আন্তর্জাতিক আসর
Related Articles
Check Also
Close







