শীতের আমেজে সকলেই ঠান্ডার জায়গায় ঘুরতে যায়। তার মধ্যে অন্যতম জায়গা হল জম্মু-কাশ্মীর। এবার জম্মু-কাশ্মীর তছনছ হয়ে গেল তুষারপাতে। এমনকি এর ফলে বন্ধ হয়ে গেছে জাতীয় সড়কের রাস্তা। বিপাকে পরেছে পর্যটকেরা।
তুষারপাতে লন্ডভন্ড হয়ে রয়েছে গোটা জম্মু-কাশ্মীর। এদিন রাতে হিমাঙ্কের ১২ ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা চলে গিয়েছে কার্গিল। যার ফলে রেকর্ড পরিমাণে তুষারপাত হয়েছে। সেই তুষারপাতের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে কারগিল যাওয়ার পথ।
এনএইচ-১ ও এনএইচ-৩০১ জাতীয় সড়ক বরফ জমে বন্ধ হয়ে গেছে পুরো রাস্তা। এই দুটি জাতীয় সড়ক কার্গিলের সঙ্গে জানসকারের যোগাযোগ স্থাপন করে। এই বড়দিনের ও ইংলিশের বর্ষবরণ উদযাপনে ভিড় জমিয়েছে অসংখ্য পর্যটক। তাই সড়ক বন্ধ হয়ে যাওয়ায় প্রবল সংকটে পরেছে তারা। তবে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।







