মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল ডায়মন্ড হারবার সংশোধনাগার থেকে 12 জন বাংলাদেশী মৎস্যজীবীকে মুক্ত করে দেয়া হয়েছে। কিন্তু প্রায় ৮৪ জন মৎস্যজীবী তিন মাসের বেশি সময় বাংলাদেশে আটক। তাদের কেন এখনো ছাড়া হচ্ছে না সে বিষয়ে মুখ খুলল আটক মৎস্যজীবীর পরিবার। কাকদ্বীপের মৎস্যজীবী পরিবারের দাবি প্রশাসনের আশ্বাসই সার, ৩ মাস অতিবাহিত হলেও বাংলাদেশের জেলে ৮৪ জন মৎস্যজীবী আটক, কবে ফিরবে বাড়ির লোক ! আতঙ্কে পরিবার।
তাদের অপরাধ ভারতীয় জনসীমা লংঘন করে বাংলাদেশে মাছ ধরতে ঢুকেছিলেন তারা। প্রথমে অক্টোবরের শেষের দিকে ৭৮ জন মৎস্যজীবী বাংলাদেশী নৌসেনার হাতে ধরা পড়ে, পরবর্তীকালে ডিসেম্বরের ১ তারিখে আরো ১৬ জন মৎস্যজীবী ধরা পড়ে । তারপর থেকেই অসহায় পরিবারগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক মানুষের কাছে দৌড়ে বেড়াচ্ছেন, প্রত্যেকেই আশ্বাস পেয়েছেন তাদের পরিবারের লোকজন বাড়ি ফিরবে। কিন্তু কবে ফিরবে দেখতে দেখতে প্রায় ৩ মাস অতিবাহিত । কান্নায় ভেঙে পড়ছে পরিবার।







