রাজ্য

দেবাঞ্জন দেবের প্রাণহানির আশঙ্কা, সিবিআই তদন্ত দাবি

কলকাতা, ৭ ডিসেম্বর: করোনা অতিমারির সময় গোটা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল ভুয়ো ভ্যাকসিন কাণ্ড। তার অন্যতম অভিযুক্ত দেবাঞ্জন দেব এখনও জেল হেফাজতে রয়েছেন। এবার তিনি নিজের প্রাণহানির আশঙ্কা করছেন। শুধু তাই নয়, আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

কসবা এলাকায় ভুয়ো ভ্যাকসিন কেন্দ্র চালিয়েছিলেন দেবাঞ্জন দেব। তিনি নিজেকে কলকাতা কর্পোরেশনের আইএএস অফিসার পরিচয় দিতেন।

তদন্তে উঠে আসে, দেবাঞ্জন দেব একা এই কাজ করেননি। সরকারি মহলের অন্য কোনও ব্যক্তি তার সঙ্গে জড়িত ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

দেবাঞ্জন দেব এখন কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন যেন তার নিরাপত্তার দায়িত্ব ও তদন্ত সিবিআইকে দেওয়া হয়।

তার আইনজীবী আশিস নন্দী বলেন, “কলকাতা পুলিশ এই ঘটনার মাথাদের আড়ালের চেষ্টা করছে। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অনেক প্রভাবশালীর নাম উঠে আসতে পারে। তাই দেবাঞ্জনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। সেই কারণে নিরাপত্তা দেওয়া হোক।”

বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দেবাঞ্জন দেবের আবেদন শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, গ্রেফতারের প্রায় আড়াই বছর পর ১৯ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পায় দেবাঞ্জন দেব। তবে তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা চলছে বলে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.