রাজ্য

সিলভার পয়েন্ট হাই স্কুলে ওই দিন কি হয়েছিল ? এবার কসবা থানার তরফ থেকে ডাক মৃত ছাত্রের শিক্ষকদের !

নিজস্ব সংবাদদাতা : সিলভার পয়েন্ট হাই স্কুলের প্রধানশিক্ষক-সহ চার শিক্ষকের বিরুদ্ধে খুনের অভিযোগের কারণে, কসবা থানায় শিক্ষকদের ডাকতে চলেছে পুলিশ। পুলিশ তরফ থেকে জানা যায় যে বুধবার কি ঘটনা ঘটেছিল তা জানার জন্য সাক্ষী হিসেবে আরও কয়েকজন শিক্ষককে ডাকা হয়েছে থানাতে।

সোমবার কসবার সিলভার পয়েন্ট হাই স্কুলের নিচ থেকে দশম শ্রেণির ছাত্র শেখ শানের রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। ছেলের মৃত্যুর খবর পেয়েই তার বাবা শেখ পাপ্পু স্কুলের প্রধানশিক্ষক, সহকারী প্রধানশিক্ষক এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে লিখিতভাবে কসবা থানায় অভিযোগ দায়ের করে। তার বাবা আরো বলেন যে স্কুলের শিক্ষকরা তাকে নাকি হুমকিও দিয়েছেন। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা যায় যে ঘটনাস্থল থেকে কোনরকম খুন করার চেষ্টা প্রমাণ পাওয়া যায়নি। মৃত ছেলেটির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর ঘটনাটি আবারও পুনর্নির্মাণও করা হয়। স্কুলের ছয়তলা থেকে একটি পুতুল নিচে ফেলা হয়, তারপরে মাপ যোগ করে দেখা হবে যে এটি খুন কিনা আত্মহত্যা! ছাত্র মৃত্যুর কান্ডকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষক কসবার ওসিকে একটি ইমেইল পাঠিয়েছিল। সেখানে লেখা ছিল “একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একটি ছাত্র ঝাঁপ দিয়েছে স্কুলের বারান্দা থেকে।’’

পুলিশ আরো জানিয়েছেন যে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে আসল ঘটনাটি কি ঘটেছে।স্কুলবাড়ির ছ’তলায় যেখানে বারান্দায় গ্রিল বসানোর কাজ চলছিল সেখানকারই করিডোরে সোমবার দুপুরে শেষ বার দেখা গিয়েছিল শানকে। তার কিছু সময় পরেই তার রক্তাক্ত ও দেহ পাওয়া যায় স্কুলে নিচ থেকে। কসবা স্কুলের এই ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আরো বেশি জলঘোলা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.