বিনোদন

প্রতারণার শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র ! জন্মদিনের আগে খোয়ালেন লক্ষাধিক টাকা !

নিজস্ব সংবাদদাতা : জন্মদিনের আগে প্রতারণার শিকার হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর জন্মদিন ছিল ৩০ অগষ্ট। জন্মদিনের আগে একটি অচেনা নম্বর থেকে ফোন এসেছিল । সে ফোনটি তুলতেই ঘটে বিপত্তি। জনৈক ব্যক্তি অভিনেত্রীকে তাঁর মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। তার পর যে কী করে কী ঘটে গেল তা বুঝতে পারেননি শ্রীলেখা। এমনিতেও তখন তিনি অসুস্থও ছিলেন। জ্বরে আক্রান্ত ছিলেন এমনকি রক্তপরীক্ষাও করাতে হয় তাঁকে। এই অবস্থায় ওই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা খোয়া গেল শ্রীলেখার।

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে শ্রীলেখা বলেন, “নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লক্ষের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি।” অভিনেত্রী জানালেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেছে পুলিশ। এখন সবটাই সময়সাপেক্ষ। খোয়া যাওয়া টাকা কি আদৌ ফেরত পাবেন শ্রীলেখা? তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না অভিনেত্রী।

সদ্য তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিটির শুটিং শেষ করেছেন শ্রীলেখা। আগামী দিনে আবারও নিজের পরিচালনার কাজ শুরু করবেন। কথাবার্তা চলছে। আপাতত ভাল প্রযোজকের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.