আমির খান এবার হতে চলেছেন শ্বশুড় মশাই। জানুয়ারি মাসেই মেয়েকে পৌঁছে দেবেন ছাদনা তলায়। তবে তার আগে চলছে আমির কন্যার প্রি-ওয়েডিং প্রস্তুতি।
ফুলের সাজে সেজে উঠলেন ইরা খান এবং সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
মুম্বাইয়ের বাড়িতে মা রীনা দত্ত নিজের হাতে সাজিয়ে দিলেন হবু কনে ইরাকে। সাথে ছিলেন হবু শাশুড়ি প্রীতম শিখারে এবং ইরার বেস্ট ফ্রেন্ড মিথিলা পালকর।
ইরার সাজ দেখে চোখ ফেরাতে পারছেন না অনেকেই। মহারাষ্ট্র স্টাইলে লাল রঙের শাড়িতে মোহময়ী হয়ে উঠেছিলেন প্রী-ওয়েডিং সেরিমনিতে।
নাকছাবি থেকে শুরু করে কানে গলায় ফুলের সাজ, এই লুক দেখে হবু বর নূপুর শিখারেও পোস্ট করে ফেলেছেন সমাজ মাধ্যমে।
৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ইরা এবং নূপুর।
তার দুমাস আগে এমন মিষ্টি ছবি দেখে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।







