ঘূর্ণিঝড় ডানার প্রভাব ইতিমধ্যেই পরতে শুরু করেছে পশ্চিমবঙ্গ। ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষয়ক্ষতি এড়াতে তৎপর হয়েছে প্রশাসন। এবার সাধারণ মানুষের নিরাপত্তারে খাতিরে ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবেলায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
রেমালের পর ফের বাংলার আকাশে ফের দুর্যোগের আশঙ্কা। আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। আগামীকালই সেই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ওড়িষ্যায় উপকূলবর্তী সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি পশ্চিমবঙ্গের নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯ জেলায় সমস্ত স্কুল ও কলেজগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতায়। ঘূর্ণিঝড় ডানার ঝাপটার আশঙ্কায় ৪ দিন ব্যাপী বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এই মুহূর্তে সাগর দ্বীপ থেকে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ডানা।







