রাজ্য

CU exam এর দিন বদল করা হবে না? ২৮ তারিখ স্বাভাবিক রাখতে হবে যানজট।

শিক্ষা দফতরের চিঠির পেয়েও বদলায়নি সিদ্ধান্ত। সোমবার সিন্ডিকেট বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য শান্তা দত্ত দে-র নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা হবে ২৮ অগাস্টই। যা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়।পরীক্ষার দিন বদলের দাবি তৃণমূল ছাত্র পরিষদের, বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ, সরাসরি চিঠি শিক্ষা দফতরের…কিন্তু তাও বদলানো গেলনা সিদ্ধান্ত।

সোমবার সিন্ডিকেট বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে পরিস্কার জানিয়ে দিয়েছেন, ২৮ অগাস্টই পরীক্ষা হবে । ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই ২৮ অগাস্ট পরীক্ষার দিনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল। কিন্তু অন্তর্বর্তী উপাচার্য জানিয়ে দিলেন, বদলাবে না নির্ঘণ্ট। ২৮ অগাস্ট পরীক্ষায় বসবেন বিএ, বিএসসি,বিকম, এলএলবি-এর চতুর্থ সিমেস্টারের প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী। শান্তা দত্তর বক্তব্য “বিশ্ববিদ্য়ালয়ের অটোনমিকে আমরা রক্ষা করেছি এবং আমাদের পরীক্ষা ২৮ তারিখেই হচ্ছে। এটাই হাউসের সিদ্ধান্ত। সরকারের কাছে আমরা অনুরোধ পাঠিয়েছি উল্টো যে সেদিনের যাতে রাস্তাঘাটটা স্বাভাবিক থাকে, বাস-ট্রাম ঠিক মতো চলে। কারণ এটাই সরকারের রাজধর্ম। কেননা তাঁরা বিরোধীদের যখন ধর্মঘট হয় তখন তো বলেন যে আমরা সব কিছু ঠিকঠাক রাখব। এবং সবকিছু ঠিকঠাক রাখেনও। তো এখানেও হবে। সেই অনুরোধ আমাদের সিন্ডিকেট থেকে সরকারের কাছে গিয়েছে। আর পরীক্ষা পরীক্ষার মতো হবে। যাঁরা দিতে পারবেন না, তাঁদের নিয়ে কী করব পরে দেখা যাবে। ”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.