দেশ

রাজস্থানে RAS অফিসারকে প্রকাশ‍্যে গুলি!

জয়পুরের বাগরু অঞ্চলে রাজস্থান প্রশাসনিক পরিষেবা (RAS) অফিসারকে গুলি করে হত্যা করেছে তার শ্যালক। প্রাথমিক তদন্তে অনুমান যে দুজনের মধ্যে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। তদন্তে আরও জানা গেছে যে অভিযুক্ত ৬ থেকে ৭ রাউন্ড গুলি করে, যার মধ্যে ৩ থেকে ৪টি বাতাসে ছোঁড়া হয়েছিল এবং বাকিগুলি প্রতারিতর শরীরে লেগেছিল।

আরএএস অফিসারকে হত্যার পর, বাগরু থানায় আত্মসমর্পণ করে সে, যেখানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

পশ্চিম দিল্লির বিকাশপুরিতে থাকা অভিযুক্ত জয়পুরের ফুলেরা এলাকার বাসিন্দা। ভোরে দিল্লি থেকে একটি ক্যাব ভাড়া করে জয়পুরের সেই স্থানে যায় সে। ঘটনাস্থলে পৌঁছে, অভিযুক্ত সেই অফিসারকে একাধিক গুলি করে হত্যা করে।

অগেও জয়পুরে প্রকাশ্যে গুলি চালানোর মতো অন্যান্য ঘটনা ঘটেছে। ২০২৩ সালে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ছয় সহযোগীকে জয়পুরের একটি নাইটক্লাবের বাইরে গুলি চালানোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। একই বছর, জয়পুরে অজ্ঞাতপরিচয় আততায়ীদের দ্বারা রাষ্ট্রীয় রাজপুত করণী সেনার সভাপতি সুখদেব সিং গোগামেদীকে গুলি করে হত্যা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.