নতুন আশার আলো দেখছে বাংলাদেশ । অন্তর্বর্তী সরকারের শাসন শেষ , এবার দেশ শাসন করবে নির্বাচিত সরকার । দুই – তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা বাংলার মসনদে বসতে চলেছে বিএনপি । খালেদা পুত্র তারেক হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী । এখনও সম্পূর্ণভাবে ভোটের ফল প্রকাশ পায়নি । তাই নিয়মের জটিলতার কারণে শনিতেও শপথ গ্রহণ করতে পারছেন না তারেক । জানা যাচ্ছে , সোমে বা মঙ্গলে শপথ গ্রহণ করতে পারেন , বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। এবার প্রশ্ন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কি থাকতে পারেন ভারতের প্রতিনিধিও ?
সূত্রের খবর , সময় মতো নিমন্ত্রণ এলে , বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকতেও পারেন । প্রসঙ্গত খালেদা জিয়ার মৃত্যুর পরও শোক জ্ঞাপনে বাংলাদেশ গিয়েছিলেন তিনি । দেখাও করেছিলেন তারেক রহমানের সঙ্গে ।
প্রসঙ্গত , হাসিনা শাসনের অবসানের পর , গত দুবছরে ভারত – বাংলাদেশ সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। পরিস্থিতি এতটাই গম্ভীর হয়েছিল যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পরিণত হয় তিক্ততায় । কিন্তু তারেকের শাসন কালে , ফের সম্পর্কের উন্নতি হবে বলেই আশা। এদিকে , ১৩ তারিখ বাংলাদেশ নির্বাচনের ফলাফল যখন স্পট হয় , জানা যায় প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান , তখন তাঁকে সংবর্ধনাও জানান , আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।







