জেলা

মাষকলাইবাড়ি শ্মশানের বিশ্রামাগারে শ্মশানযাত্রীদের বসার জন্য ব্যবস্থাপনায় শহরের তরুণ আইনজীবী !

নিজস্ব সংবাদদাতা : বাবার শেষকৃত্যে এসে বুঝেছিলেন শ্মশানযাত্রীদের সমস্যা। শ্মশানবন্ধুদের সমস্যা সমাধানে জলপাইগুড়ি মাষকলাইবাড়ি শ্মশানে বসার ব্যবস্থা করলেন শহরের তরুণ আইনজীবী। রবিবার ওই শ্মশানের বিশ্রামাগারে শ্মশানযাত্রীদের বসার জন্য বেশ কিছু স্টিলের চেয়ার দান করলেন আইনজীবী উজ্জ্বল কান্তি গুণ। এই উপলক্ষ্যে এদিন মাষকলাইবাড়ি শ্মশানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজির ছিলেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল,চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, লোপামুদ্রা অধিকারী, তারক নাথ দাস,পিংকু বিশ্বাস সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসারও। চেয়ারপার্সন বলেন, শ্মশানে মৃতদেহ সৎকার করতে আসা মানুষজনের বসার সমস্যা ছিল। উজ্জ্বলবাবুর এই মানবিক উদ্যোগে শ্মশানবন্ধুরা উপকৃত হবেন।

অপরদিকে উজ্জ্বল বাবু বলেন, বাবার দেহ সৎকার করতে এসে এই সমস্যাটি উপলব্ধি করেছিলেন তিনি। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন এই সমস্যার সমাধান করবেন। ওই বিশ্রামাগারে ফ্যানেরও ব্যবস্থা করবেন তিনি। এদিন মাষকলাইবাড়ি শ্মশান চত্বরে বেশকিছু চারাগাছ রোপন করেন চেয়ারপার্সন,চেয়ারম্যান ইন কাউন্সিল ও অন্যান্য কাউন্সিলাররা। চারাগাছগুলোর চারিদিকে ফেন্সিংও দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.