নিজস্ব সংবাদদাতা : রাখি তৈরিতে ব্যাস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীরা। মমতা,মহাদেব,গৌতম এর মতন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েরা কিছু রোজগারের আশায় এই বছর রাখী তৈরিতে মন দিয়েছেন। তাদের সুন্দর ডিজাইনের রাখি আর সবচেয়ে বড় কথা একদম প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি।
ভিন্ন রাজ্যে যেতে চলেছে জলপাইগুড়ির সপ্ন তরুণ এর বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েরা। এদের রাখি সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস,বিশেষ করে খড় দিয়েই তৈরি হচ্ছে । রাখি বন্ধন উৎসব কে সামনে রেখেই এই বছর বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের পরিশ্রমে এ বছর রাখি তৈরিতে ব্যস্ত এরা। এবছর তাদের রাখি পাড়ি দিবে ভিন্ন রাজ্যে। যদিও তার পরিমাণ সামান্য। আর কয়েকদিন পরই শুরু হবে রাখি বন্ধন উৎসব ।সেই উৎসবের মাধ্যমে গোটা ভারতবর্ষ মেতে উঠবে এই উৎসবে। আর সেই রাখি তৈরিতে এখন ব্যস্ত
রয়েছে জলপাইগুড়ি শহরের সাতজন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েরা। তাদের উদ্যোগেই এ বছর প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হচ্ছে রাখি। এই বছর তারা বিশেষ করে খর দিয়ে রাখি তৈরি করছেন । তবে বাজারে কতটা ছেয়ে যাবে তা তারা বুঝতে পারছে না। কারণ তাদের রাখি ভিন্ন রাজ্যে গেলেও পরিমাণ অনেকটাই কম। তাই সারাদিন এখন রাখি তৈরিতে ব্যস্ত তারা । যদিও তারা এখনও তেমন ভাবে কোন অর্ডার পাইনি । তাই রাখির বাজার আগামীতে কেমন হবে ,তা তারা এখনও বলতে পারছে না। তবুও লাভের আশায় এবার রাখি তৈরিতে তারা ব্যস্ত রয়েছেন।







