জেলা

ধাদিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পিকআপ চালক

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত ধাদিকা এলাকায় আজ ভোরে ঘটলো এক ভয়াবহ পথ দুর্ঘটনা। মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান ও একটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন পিকআপ ভ্যানের চালক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধাদিকার কাছে জাতীয় সড়কের ওপর দুটি গাড়ির মুখোমুখি ধাক্কায় প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। পিকআপ ভ্যানটি সামনের দিক থেকে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় গড়বেতা থানার পুলিশ। গুরুতর আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার পর ফের প্রশ্ন উঠছে জাতীয় সড়কে যান চলাচলের নিয়মনীতি ও গতি নিয়ন্ত্রণ নিয়ে। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.