জেলা

অবৈধ নির্মানের কাজ বন্ধ করলো মালবাজার পুলিশ!

অবৈধ নির্মানের কাজ বন্ধ করলো মালবাজার পুলিশ। মালবাজার থানার আই সি সুজিত লামা নিজে গিয়েই এই নির্মান বন্ধ করে।

জানা গেছে মাল ব্লকের ঘীস নদীর পাশে তৈরি হচ্ছিলো একটি বিল্ডিং। ঘীস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই নির্মান হচ্ছিলো কিন্তু পুলিশ সেই কাজ বন্ধ করে দেয়।

ঘীস ওয়েল্ফেয়ার সোসাইটি সদস্য রফিজা রহমান বলেন, আমরা ২০১৯ সাল থেকে মানুষের জন্য কাজ করে আসছি। মানুষের অভাব অভিযোগ পেলেই আমরা তাদের পাশে দাড়াই৷ এর আগেই বহু গরীব মানুষকে সাহায্য করেছি কিন্তু আমাদের সংগঠনের কোন স্থায়ী ঠিকানা ছিলো না৷ তাই ঘীস নদীর পাশে একটি অফিস করার উদ্যোগ নেই। সেই জন্য একটি পাকা ঘর তৈরি করা হচ্ছিলো। তবে এদিন পুলিশ এসে সেই কাজ বন্ধ করে দেয়।

এব্যাপারে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো। যাতে আমাদের অফিসটি করার অনুমতি দেয়। এই অফিস হয়ে গেলে বহু মানুষের সেবা করতে পারবো আমরা। সেব্যাপারে আই সির সাথেও আমরা দেখা করবো।
মালবাজার পুলিশ জানিয়েছে, সরকারি জমিতে এই ভাবে বেয়াইনি নির্মান করা যায় না। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.