নিজস্ব সংবাদদাতা : ২০২৩ এর দুর্গাপূজায় কলকাতার রিষড়াতে আসতে পারেন অ্যাঞ্জেল ফাবিয়ান ডি মারিয়া (Ángel Fabián Di María)। তাকে নিয়ে আসছেন জনপ্রিয় স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। সূত্রের খবর, সপ্তমী ও অষ্টমী কলকাতায় থাকবেন ডি মারিয়া। সপ্তমীর সকালে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ডি মারিয়া।
এমিলিয়ানো মার্টিনেজ কলকাতায় এসেছেন এর আগে শ্রিভূমিতে এমনটাই সূত্রের খবর। তার আগে পেলে, মারাদোনা,দুঙ্গা,কাফু,ভালদেরামার মতো বিশ্বকাপারদের নিয়ে আসেন শতদ্রু।
২০২১ সালে কোপা আমেরিকা ফাইনালে তিনি ব্রাজিলের বিরুদ্ধে জয়সূচক গোল করেছিলেন। কলকাতায় ডি মারিয়া দুই দিন থাকছেন। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দেখা করতে পারেন ডি মারিয়া। কয়েকটি প্যান্ডেলে ডি মারিয়াকে নিয়ে যাওয়ার বিষয়টি পুলিশের পারমিশন নির্ভরশীল। কলকাতা পুলিশের তরফ থেকে ডি মারিয়াকে সংবর্ধনা দেওয়া হবে।মেসির সঙ্গে তিনি নেইমারের সঙ্গে ও খেলেছেন। ২০১৫ থেকে ২০২২ অবধি পি এসজিতে খেলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ২২ টি গোল ও পি এসজিতে ৫৬ টি গোল করেন ৩৫ বছরের ডি মারিয়া। ২০১১ সালের পর ফের কলকাতায় আসছেন ডি মারিয়া দুর্গাপূজোয়। ধুতি-পাঞ্জাবী পরে বাঙালী সাজেও দেখা যেতে পারে তাঁকে।







