রাজনীতি

মদনের ভিডিয়ো দেখেন বিমান! রাজভবনে কী বললেন বামফ্রন্ট চেয়ারম্যান?

স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রাজভবনে চা চক্রের আয়োজন করেন রাজ্যপাল। প্রতি বছরই এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা উপস্থিত থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ দিনের চা চক্রে হাজির ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও। আর সেখানেই মদনের সঙ্গে দেখা হয়ে যায় বিমানের। সাক্ষাতে মদনকে কী বললেন বামফ্রন্ট চেয়ারম্যান?

রাজভবনে আচমকাই মুখোমুখি হন বিমান বসু ও মদন মিত্র। সাদা পাকা চুলের বামফ্রন্ট চেয়ারম্যান মদনের সঙ্গে হ্যান্ডশেক করেন। এরপরই মদনকে উদ্দেশ্য করে বিমান বলেন, “ইউ আর মোস্ট কালারফুল।” প্রবীণ রাজনৈতিক নেতার মুখে এমন প্রশংসা শুনে খানিকটা লজ্জায় পড়তে দেখা যায় মদনকে। তবে বিমানের কথায় যে তিনি বেশ খুশি, তা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসতে হাসতেই মদন জানান, “বিমানদা আমাকে বলেছেন, আপনি এই শতাব্দীর সবথেকে কালারফুল বয়। আমার মন খারাপ হলে আমি আপনার ভিডিয়ো দেখি।” নিজের সম্পর্কে বিমানের এমন প্রশংসার কথা জানিয়ে কার্যত উচ্ছ্বসিতই দেখা যায় কামারহাটির বিধায়ককে। তিনি আরও বলেন, বিমান বসু দেশের রাজনীতির অন্যতম প্রবীণ নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.